ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই সন্তানকে বাঁচাতে প্রাণ হারালেন মা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাসিমা আক্তার। তিনি একই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।

জানা যায়, নাসিমা তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। এ সময় তার দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেন নাসিমা। দুই সন্তানকে প্রাণে বাঁচাতে ছুটে যান নাসিমা। তবে দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না। এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ। তিনি বলেন, এ ঘটনা থানায় এখন পর্যন্ত কেউ জানা যায়নি।