লতা মঙ্গেশকর মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রবিবার সকাল ৮টার দিকে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা যান। এর আগে জানুয়ারিতে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
