আবারও মা হচ্ছেন শাকিরা
প্রকাশিত : ০৮:০৯ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার | আপডেট: ০৮:১৪ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই। এবারে শাকিরা তাঁর টুইটার অ্যাকাউন্টে সুখবরটা নিশ্চিত করেছেন। ভক্তদের উদ্দেশে দুইবার গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা লিখেছেন ‘ইয়েস, উই আর এক্সপেক্টিং আওয়ার সেকেন্ড বেবি। থ্যাঙ্ক ইউ অল ফর ইওর ওয়েল উইশেস!’ দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন তিনি—ছোট্ট বার্তাটিই আনন্দে ভাসিয়েছে শাকিরাভক্তদের। শাকিরা ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন ২০১০ সাল থেকে। ঘরে আছে ১৯ মাস বয়সী সন্তান—মিলান। (ডেইলিমেইল) ।
৩১.০৮.২০১৪ 