ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:০৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

লক্ষ্মীপুর জেলার কমলনগরে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নারী ও  শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার দুপুরে ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, নোয়াখালীর আন্ডার চর এলাকার আলী আযমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও শিশু রিংকু (৪)। হতাহতরা একে অপরের আত্মীয়। তারা ফজুমিয়ারহাট এলাকায় আত্নিয়ের বাড়ি যাচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকড়িবোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে অটোরিকশাটি খালে পড়ে যান। এ সময় ট্রাক্টরও নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।