ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন নারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সয়দাবাদের মুলিবাড়ি রেলক্রসিং এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।


সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা জানান, সকালে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেন ঢাকায় যাচ্ছিলো। ট্রেনটি সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছলে অজ্ঞাত এই নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।