সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাদপ্রতিম সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
