ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:০৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বাংলা গানের প্রবাদ প্রতীম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদান এদেশের জনগণ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।