ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ম্যাডোনার গানের ‘চিঠি’!

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার | আপডেট: ১২:৪৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

Madonna-010-175x175ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ফাঁস হয়ে গেছে ম্যাডোনার পরবর্তী অ্যালবামের গানের কিছু কথা। সেই থেকে আলোচনা চলছে এই পপ সংগীতশিল্পীর সাবেক স্বামী গাই রিচিকে নিয়ে। ২০০৮ সালেই যে সম্পর্কের ইতি ঘটেছে, হঠাৎ সেই পুরোনো কাসুন্দি নিয়ে ঘাঁটাঘাঁটি কেন? ম্যাডোনার ফাঁস হওয়া গানের কথাই সে প্রশ্নের উত্তর দিচ্ছে। ‘...তুমি বলেছিলে আমি তোমার রানি। আমার সবটুকু তোমাকে দিতে চেষ্টা করেছি। আর এখন তুমি চাও তোমার স্বাধীনতা। যে উদ্দেশ্যে আমার কাছে এসেছিলে, তা তো পেয়েছ। খ্যাতি, ধনদৌলত! এখন আমার প্রয়োজন ফুরিয়েছে। তুমি আমাকে ছিঁড়ে কুটিকুটি করেছ, তোমার কাছে বলার মতো কোনো অজুহাতও ছিল না...।’ শুধু সাবেক স্বামীকেই নয়, গানে গানে ম্যাডোনা সমালোচনা করেছেন লেডি গাগারও। ৫৬ বছর বয়সী গায়িকা ‘টু স্টেপস বিহাইন্ড মি’ শিরোনামে একটি গান গেয়েছেন; যে গানের বাংলা অনুবাদ অনেকটা এমন: ‘তুমি নকলবাজ! আমার রয়্যালটি কোথায়? আমার রেসিপি চুরি করেছ বলে তোমাকে বিচ্ছিরি দেখায়...!’ জিটিভি। ০১.০৯.২০১৪