ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৪:০৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গাদের মুখে নির্যাতনের বর্ণনা শুনে মর্মাহত ইউএন দূত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর হামলা-হত্যা-ধর্ষণের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে নির্মম নির্যাতনের বর্ণনা শুনে জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি মর্মাহত হয়ে পড়েন।


আজ শনিবার সকাল ৯টার দিকে ইয়াং হি লি কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে পরিদর্শন শেষে তিনি যান টেকনাফ নেচার পার্কে। সেখানের অভ্যর্থনাকেন্দ্রে পালিয়ে আসা মিয়ানমারের ১০ জন পুরুষ ও ১০ জন নারী তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। এ সময় রোহিঙ্গাদের মুখে অমানবিক নির্যাতনের কথা শুনে মর্মাহত হয়ে পড়েন ইয়াং হি লি।


তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা। এরপর দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের এই বিশেষ দূত। দুপুর আড়াইটায় রক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে ফিরে যান তিনি।


জাতিসংঘের এই বিশেষ দূতের চলতি মাসে মিয়ানমার সফরের কথা থাকলেও দেশটির নিষেধাজ্ঞার কারণে তিনি সেখানে যেতে পারেননি। মিয়ানমারের পরিবর্তে ইয়াং হি লি বাংলাদেশে সফরে আসেন। সাতদিনের সফরে পাঁচদিন বাংলাদেশে থেকে আগামী বুধবার তিনি থাইল্যান্ড সফরে যাবেন।