ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৫:৫৪:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিমান বাংলাদেশের সুবর্ণজয়ন্তী: স্মারক ডাকটিকিট অবমুক্ত 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে গণভবন থেকে এ ডাকটিকিট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, উদ্বোধনী খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। স্মারক ডাকটিকিটের মূল্য ১০ টাকা।

এ সময় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ দুই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।