ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় ইয়াছমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়ায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছমিন একই এলাকার গাড়ী চালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী। 
স্থানীয় লোকজনের উদ্বৃতি দিয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত ইয়াছমিনের প্রথম স্বামীর ঘরে আট বছর বয়সী এক সন্তান থাকলেও সে থাকতো বাবার ঘরে। ঘটনার সময় মোয়াজ্জেম ছিল ঢাকায়। ইয়াছমিনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি পিবিআইকেও জানানো হয়েছে। তারা এসে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।