ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৪:০২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে আফগানিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ৩০৬ রানের বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে ২১৮ রানে অলআউট হয়। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ আইসিসি পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ডকাপ সুপার লিগে ১৪ ম্যাচে ১০ জয়ের ফলে ১০০ পয়েন্ট অর্জনের মাধ্যমে টেবিলের প্রথম স্থানে উঠে এসেছে।

বিশ্ব ক্রিকেটে জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।