ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৩:৩৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন, দেশটিতে মানবিক সহায়তা বাড়াতে কাজ করছে জাতিসংঘ।

অ্যান্তোনিও গুতেরেস প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরও জানিয়েছেন, জাতিসংঘ আগামী মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের নাগরিকদের মানবিক সহায়তার জন্য আহ্বান জানাবেন।

এদিকে ইউক্রেনকে জরুরিভিত্তিতে অতিরিক্ত ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার পর ইউক্রেনে একের পর এক হামলা শুরু করে রুশ সেনারা। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন।

এছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী। আল-জাজিরা