আজ নূরজাহান মুরশিদের ১১তম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০১:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার | আপডেট: ০১:১১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ, তাঁর আদর্শে গড়া সংগঠন ব্রতী এবং পরিবারের পক্ষ থেকে আজ বেলা তিনটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দরিদ্র শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। নূরজাহান মুরশিদ নারী জাগরণের নেত্রী এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বিজ্ঞপ্তি।
০১.০৯.২০১৪ 