ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১১:৫২:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স।

দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ফ্রান্সে আসতে পারবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হবে ৩ মার্চ থেকে৷ বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।

এদিকে, বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের পরীক্ষার (আরটি-পিসিআর) বাধ্যবাধকতা থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।