ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১২:১৫:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। টিকা কার্যক্রম অব্যাহত থাকায় এখন সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে।

তবে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করার কথা বলে রেলওয়ে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণাও দেয় রেলওয়ে।

upay
তবে দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ায় ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী আগামীকল (৮ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন।

আদেশে (বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম,ও রাজশাহী, পশ্চিমাঞ্চল) বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে চলাচল করা কিছু ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে গত ১২ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। হ্রাসকৃত টিকিটের ৫০ শতাংশ মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। যদিও বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ ট্রেনেই যাত্রী বোঝাই করে চলাচল করতে দেখা গেছে। এ নিয়ে বিভিন্ন মহলে চরম সমালোচনা হয়।