ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:০৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্তান গড়ে তুলতে মায়ের অবদান সীমাহীন : গণশিক্ষা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সন্তান গড়ে তুলতে মায়ের অবদান সীমাহীন। মায়েরা সন্তানকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে এবং সুশিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


তিনি বলেন, তারা সন্তানকে পরিপাটি করে বিদ্যালয়ে পাঠালে এবং দুপুরের খাবারের ব্যবস্থা নিশ্চিত করলে আনন্দময় পরিবেশে শিশুরা শিক্ষার প্রতি মনোযোগী হবে।


আজ শনিবার উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ‘মা’ সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

 

তিনি বলেন,২০১৮ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত এবং শিশুদের বিদ্যালয়মুখি করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোন মানুষকে নিরক্ষর রাখবেন না।


উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সমাবেশের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।


এতে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা ও চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার।


সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়নের মায়েরা উপস্থিত ছিলেন।