ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১০:০৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউক্রেন যুদ্ধে ২ থেকে ৪ হাজার রুশ সেনা নিহত হয়েছে: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার আইনপ্রনেতাদের জানিয়েছেন, তারা ধারণা করছেন যে রাশিয়ার প্রায় দুই সপ্তাহের ইউক্রেন আগ্রাসনে মস্কোর দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রুশ আগ্রাসন এবং  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরো চিত্র তুলে ধরেছেন। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে- বিশ্বব্যাপী ব্যাপক বিরোধিতার মুখেও পুতিন প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের গতি বাড়ানো অব্যাহত রাখবেন।
হাউস ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে এ সামরিক অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার কতজন সৈন্য মারা গেছেন জানতে চাইলে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লে. জেনারেল স্কট বেরিয়ার বলেন, এ যুদ্ধে রাশিয়ার ‘দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’