ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৮:২১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মারিউপোলে শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে দাবি করেছে।

আজ বুধবার বিকেলে দেয়া ওই বিবৃতিতে কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করেন ”রুশ দখলদার বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। '

তিনি বলেন এতে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

কর্মকর্তারা বলেন, হতাহতের সঠিক সংখ্যা তারা এখনো জানেন না। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।

বিবিসি এ অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারছেনা।

ওদিকে চেরনিহিভে বোমার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত হওয়া উচিত, বলছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত সপ্তাহে ইউক্রেনের চেরনিহিভ শহরে খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ওপর বিমান হামলার ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করে দেখা উচিত।

ওই আক্রমণে বহু লোক নিহত হয়।

আন্তর্জাতিক এই মানবাধিকার গ্রুপটি এই হামলাকে এক 'নির্দয় ও বেপরোয়া আক্রমণ' বলে উল্লেখ করেছে।

তারা বলছে, ভিডিও ফুটেজে দেখা গেছে আশেপাশের কোথাও সামরিক স্থাপনা ছিল না। কিন্তু তা সত্বেও সেখানে অল্প কিছু সময়ের মধ্যে আটটি বোমা ফেলা হয়।