ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৮:২১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউক্রেনে অন্তত ৩৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘দুই সপ্তাহেরও কম সময়ে’ কমপক্ষে ৩৭ শিশু নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

বৃহস্পতিবার (১০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্যাথরিন রাসেল বলেন, আরও ১০ লাখের বেশি শিশুকে জোরপূর্বক পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

এক বিবৃতিতে রাসেল বলেন, বেসামরিক নাগরিক এবং হাসপাতাল, পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং স্কুলসহ বেসামরিক স্থাপনায় হামলা –বিবেকবর্জিত এবং অবিলম্বে বন্ধ করা উচিত। ইউক্রেনের শিশুদের ভীষণভাবে শান্তি প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।