ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কিশোরগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাসেল পৌর শহরের চন্ডিবের উত্তর পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। মঙ্গলবার ছাত্রী তাকে বিয়ের জন্য বলেন। এতে রাসেল অস্বীকার করলে বুধবার সকালে ভৈরব থানায় রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে মেয়েটি থানায় অভিযোগ দেয়। পরে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, বুধবার মেয়ের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।