ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:২৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় বসতঘরে আগুন লেগে নববধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার বরুড়ায় বসতঘরে আগুন লেগে ইয়াসমিন আক্তার (২১) নামে এক নববধূ মারা গেছেন।

শুক্রবার ভোর পৌনে ৬টায় উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন রেজাউলের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান। তিনি বলেন, ভোর পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বসতঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।