পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৪৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
পাবনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পুষ্পমেলা। এবারের প্রতিপাদ্য ‘আমার বাড়ি আমার ঘর, ফুল চাষে স্বনির্ভর’। প্রথম দিন থেকেই নারী ও শিশুদের ভীড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ।
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনা প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা নার্সারী মালিক সমিতির আয়োজনে পুষ্প মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী চন্দনকুমার চক্রবর্তী প্রমুখ।
মেলায় মোট দশটি স্টল স্থান পেয়েছে। মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে। পুষ্পমেলা সকলের জন্য উন্মুক্ত।
