ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:০১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মালয়েশিয়া ভ্রমণে ফের বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়ায় সিভিল এভিয়েশন। নতুন এই ভ্রমণ বিধিনিষেধ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

রোববার (১৩ মার্চ) সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পাঠানো হয়েছে।


আদেশে উল্লেখ করা হয়েছে, পূর্ণাঙ্গ ডোজ না নেওয়া হলে সেক্ষেত্রে ভ্রমণকারীদের করোনা পরীক্ষার পাশাপাশি থাকতে হবে ৪ দিনের কোয়ারেন্টিনে। তবে পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকলে সেক্ষেত্রে যাত্রার দুদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। মালয়েশিয়ায় পৌঁছে ভ্রমণকারী তার নিজ খরচে অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিতে হবে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবে ২০২০ সালের মার্চ থেকে বিদেশিদের প্রবেশে সীমান্তে বিধিনিষেধ জারি করে মালয়েশিয়া।