স্বামীর সঙ্গে তুরস্কে মালালা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
শিক্ষাকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই এবং তার স্বামী আসার মালিক তাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় নিয়ে সম্প্রতি একসাথে তুরস্কে গিয়েছিলেন।
মালালার সঙ্গে সেসব মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আসার মালিক। সেখানে তরুণ দম্পতিকে তুরস্কের কেপিদোসিয়ায় একান্তে সময় কাটাতে দেখা যায়।
প্রথম ছবিতে, দম্পতিকে একটি রেস্তোরাঁয় বসে জমকালো তুর্কি নাস্তা করতে দেখা যায়। ছবিটি কেপিদোসিয়ায় প্রাচীন স্থাপনার মনোরম পটভূমিতে তোলা।
অন্য ছবিতে, তাদের হট-এয়ার বেলুন রাইড উপভোগ করতে দেখা যায়।
আসার মালিক বেলুন যাত্রা করার সময় নিজের একটি একক ফটোর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন।
গত বছরের নভেম্বরে বিয়ে করেন শান্তিতে নোবেলজয়ী ২৪ বছর বয়সী মালালা ইউসুফজাই। মালালার জীবনসঙ্গী আসার মালিক। যুক্তরাজ্যের বার্মিংহামে তার নিজের বাড়িতে ছোট পরিসরে হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের চার মাস পর এ দম্পতিকে তুরস্কে ‘একান্তে সময়’ কাটাতে দেখা গেছে। সূত্র: জিও নিউজ
