ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:০১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম বারের মতো পাকিস্তানকে ৯ রানে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমি প্রধানমন্ত্রী পাকিস্তানকে পরাজিত করায় দলের সকল খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সূত্র: বাসস