ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:০০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আংকটাড’র উপদেষ্টা হলেন ড. ফাহমিদা খাতুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

সোমবার সিপিডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই উপদেষ্টা বোর্ড আংকটাডকে উৎপাদন সক্ষমতা সংশ্লিষ্ট গবেষণা এবং নীতিমালা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। এসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীতি কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন ও পরিমার্জন এবং উৎপাদন সক্ষমতা পরিমাপের পদ্ধতিসহ আন্তর্জাতিক মানদণ্ডের উন্নয়ন ও পরিমার্জন।

শিক্ষাবিদ, নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সম্মিলিতভাবে ব্যাপক সহযোগিতার মাধ্যমে উচ্চপর্যায়ের এ পরিষদ কাজ করবে।