ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৪:০৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:২১ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।



এবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। ছাত্রের সংখ্যা ১০ লাখ ২৩ হাজার ২১২। ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬২৭ জন।


২০১৭ সালে পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গতবারের তুলনায় এবার মোট ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার ছাত্র বেড়েছে ১ লাখ ১২ হাজার ৪১১ জন ও ছাত্রী বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৭৫ জন।



মোট ২৮ হাজার ৫৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৪১২ কেন্দ্রে পরীক্ষা দেবে।



এদিকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া কারও প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতের প্রয়োজনে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই ঘোষণা দিয়েছেন।



ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ আগামী ১ ফেব্রুয়ারি হতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।