ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে চালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।