শিশু দিবসে: বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশমূল্য ফ্রি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে।
বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিচালক মো. রেজাউল করিম জানান, ১৭ মার্চ দিনব্যাপী সকল পর্যটকের জন্য (প্রধান ফটক দিয়ে) পার্কে প্রবেশ ফ্রি করা হয়েছে। তবে ভেতরে আলাদা ইভেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পার্কে মসজিদে এদিন বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ পার্কের প্রধান ফটকের শাওন এন্টারপ্রাইজের সিইও মো. মাসুদ রানা জানান, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে ৪ থেকে ৫ হাজারের মতো পর্যটক এ ফটক দিকে পার্কে যাচ্ছেন। এ পথে ঢুকতে বড়দের জন্য ৫০ টাকা এবং ৫ বছরের উপরের শিশুদের জন্য ২০টাকা প্রবেশ মূল্য নির্ধারিত করা হয়েছে।
