ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৩:২০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফাইনালের আগে সোনা নিশ্চিত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১১ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে মাঠে নামার আগেই সোনা  জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ। কেননা ফাইনাল মঞ্চে লড়াই করতে যাওয়া দুজনই বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আগামী শনিবার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরা।

থাইল্যান্ডের ফুকেটে কোয়ালিফিকেশন রাউন্ডে খানিকটা হতাশ করলেও ফাইনালে যেতে খুব একটা বেগ পেতে হয়নি দিয়াকে। তবে তাঁর অন্য প্রতিদ্বন্দ্বী নাসরিনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নিতে হয়েছে।

কোয়াটার ও সেমির লড়াইয়ে ভারতের দুই আর্চারকে হারিয়েছেন দিয়া। কোয়াটারে ভারতের রিধিকে৬-৪ সেটে ও সেমিতে পুনিয়া তিশাকে ৭-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেন অলিম্পিকে খেলে আসা দিয়া।

যদিও ফাইনালে উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছিল নাসিরকে। কোয়ার্টার ফাইনালে ভারতীয় আর্চার হেমব্রম লক্ষ্মীর সঙ্গে প্রথম সেটে ৫-৫ ড্রয় হয়। পরে ১টি করে তীর ছুড়ে নাসরিন করেন ৯ এবং ভারতের হেমব্রম লক্ষ্মী করেন ৮। এতেই সেমি-ফাইনালে উন্নীত হন নাসরিন। তারপর মালয়েশিয়ার ফজি নুর আইন আয়ুনির সঙ্গে প্রথম সেটে ৫-৫ ড্র করেন। আবারও একটি তীর ছুঁড়ে ২ জনেরই স্কোর লাইন সমান ৯-৯। তবে নাসরিনের তীর ১০ এর নিকটবর্তী হওয়ায় ৬-৫ সেটে এই বাংলাদেশিকে ফাইনালিস্ট ঘোষণা করা হয়।