ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:০৯:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল : তারানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল।


তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সকল মানুষের উন্নতি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন। তাহলে মানুষের সকল অধিকার রক্ষা হবে এবং নতুন নতুন অধিকার যুক্ত হবে।


প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালাআটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


তিনি বলেন, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ ততদিন উন্নয়নের পথে এগিয়ে যাবে। নারীদের সকল অধিকার বর্তমান সরকারের সময়েই রক্ষা করা হয়েছে।


আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খুরশিদ আলম বাবুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।