ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৩:০০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রী-সন্তানকে হত্যার পর লাশ রেখে পালালেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক রিকশাচালক মফিজ (৬০)। রবিবার রাত সাড়ে ১২টার দিকে নগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মফিজের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন। স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭) কে হত্যার পর মফিজ পলাতক রয়েছে।

নিহতের স্বজনরা জানায়, পারিবারিক কলহের জের ধরে মফিজ প্রায়ই রহিমাকে মারধর করতো। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ তার স্ত্রী ও বড় ছেলে রোকন (১৭)কেও কুপিয়ে হত্যা করে। এসময় আশপাশ থেকে লোকজন আসার শব্দে মফিজ পালিয়ে যায়।
গাছা থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।