ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৭:১৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রতিটি মানুষের জীবন আলোকিত হয়ে উঠবে : প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেসব এলাকায় ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো যাচ্ছে না সেখানে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেছি। কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতিটি মানুষের জীবন আলোকিত হয়ে উঠবে।

সোমবার (২১ মার্চ) পটুয়াখালীর কলাপাড়ায় দেশের বৃহত্তম পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের সব স্থানে বিদুৎ সেবা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের দুর্গম এলাকায় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। আর সেসব এলাকায় ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো যাচ্ছে না সেখানে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেছি। কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতিটি মানুষের জীবন আলোকিত হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ২১ বছর এবং ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তারা সবসময় দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছেন। মানুষ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু বাংলাদেশ সবসময় পিছিয়ে যাচ্ছিল। (৯৬ সালের আগে) ২১টা বছর এবং এরপরে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে যারা ক্ষমতায় ছিল, দেশকে এগিয়ে নেওয়ার কোনও আন্তরিকতাই তাদের ছিল না; এটাই হচ্ছে এদেশের মানুষের দুর্ভাগ্য।