ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৫০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বুদ্ধির জোরে বাড়ি ফিরল অপহৃত কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:০৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০২:২৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

বাড়ি থেকে নাকে ঘুমের ওষুধ জাতীয় কিছু স্প্রে করে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। সেই ডেরা থেকে পালিয়ে এলো কিশোরী। একবার নয়, একাধিকবার অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে ফিরে এসেছে সে।

 

ঘটনাটি ঘটেছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের থানে শহরে। অপহরণকারীদের হাত থেকে দু’বার পালিয়ে আসতে সক্ষম হয়েছে থানের ওই কিশোরী।

 

জানা যায়, শনিবার সন্ধ্যায় উল্লাসনগরের বাড়িতে একাই ছিল ওই কিশোরী। দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডোর বেল বাজালে ১৩ বছরের ওই কিশোরী দরজা খোলে। তখনই কিছু স্প্রে করে তাকে অচৈতন্য করে দেওয়া হয়। এরপরে তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়। পরে মুক্তিপণ চেয়ে কিশোরীর মাকে ফোন করে অপহরণকারীরা।

 


এরপর পোশাক বদলের জন্য জোর করে তারা। সেই সময় বোতল তুলে অপহরকারীদের মেরে পালায় সে। বাড়ি যাওয়ার পথে বাবার এক বন্ধুকে দেখতে পায় সে। তাঁর কাছে সাহায্যের আবেদন করে কিশোরী। যদিও বিশেষ সুবিধা হয়নি। বন্ধুর কিছু করার আগেই অপহরকারীরা সেখানে পৌঁছে আবার তাকে আটক করে। এমনই জানিয়েছে ভিত্তালনগর থানার পুলিশ।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপহরণকারীদের খপ্পর থেকে দু’বার পালাতে সক্ষম হয়েছে ১৩ বছরের ওই কিশোরী। দীর্ঘ সময় পর অবশেষে শনিবার রাতেই বাড়ি ফেরে অপহৃত কিশোরী। কিন্তু, মাঝে বয়ে গিয়েছে অনেক ঝড়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অজ্ঞাত পরিচয় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।