জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৩ এএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২৬ মার্চ) ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার।
এসময় স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
