ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:১৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আশুলিয়ার সব কারখানা বন্ধ আজ

প্রকাশিত : ০৮:১৩ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার | আপডেট: ০৮:১৩ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার

Asulia_01স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : শ্রমিক অসন্তোষের পর আশুলিয়ার সব পোশাক কারখানা আজ বুধবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা৷ গত সোম ও মঙ্গলবার গাজীপুরে বিভিন্ন কারখানার শ্রমিকরা নূ্যনতম মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে৷ এজন্য গাজীপুর এলাকার বেশ কিছু কারখানা বন্ধও ঘোষণা করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে আজ সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ মঙ্গলবার দিনব্যাপী বিক্ষোভ-ভাংচুরের পর আশুলিয়ার কারখানার মালিকরা জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন৷ সালাম মুর্শেদী বলেন, গত দুই দিন ধরে অস্থিরতা চলছে৷ মঙ্গলবার সারা দিন ভাংচুর ও লুটপাট হয়েছে৷ ফলে আমরা নিরাপত্তার স্বার্থে বুধবার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ নূ্যনতম মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে আশুলিয়া এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে৷ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বাইপাইল থেকে জিরাবো এবং জিরাবো থেকে বিশমাইল পর্যন্ত সড়কের দুই পাশের দেড়শ' কারখানায় ছুটি ঘোষণা করা হয়৷ আশুলিয়া অঞ্চলে ২৫০টি পোশাক কারখানা রয়েছে, যাতে কাজ করে ৪ লাখের বেশি শ্রমিক৷ এসব শ্রমিকের অধিকাংশই নারী শ্রমিক৷ এসব কারখানায় বাংলাদেশ থেকে রপ্তানি করা মোট পোশাকের ১৮ থেকে ২০ শতাংশ প্রস্তুত করা হয়৷ ১৩ রভেম্বর'২০১৩