ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৫:০৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাজ্যে বাংলাদেশি নারীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নারী খুন হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিনের গ্লোব রোডে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে ৪০ বছর বয়সী ওই নারীর মরদেহ তার ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই নারী তার দুই সন্তানকে বাসার পাশে স্কুলে দিয়ে আসেন। স্কুল শেষে তিনি সন্তানদের স্কুল থেকে আনতে না গেলে স্কুলের শিক্ষকরা তার বাসায় এসে ডাকাডাকি করতে থাকেন। এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে ফোন করেন তারা। পরে পুলিশ এসে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে।

শনিবার রাতে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, স্থানীয় কাউন্সিলর সিরাজুল হক ও কাউন্সিলর প্রার্থী রেবেকা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় মসজিদের পক্ষ থেকে দোয়া করা হয়।