সদরঘাটে লঞ্চে আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে।
যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।
