নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না : দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০১:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনি (এমপি) বলেছেন, আগামী নির্বাচনকে বানচাল করার কোন অপচেষ্টা সফল হবে না। নির্বাচনে সকলের অংশ গ্রহণ এবং সমান সুযোগ থাকবে।
আজ সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ী খেলার মাঠে মহানগর ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্বোধন করেন।
