ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৫১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাঙ্গুনিয়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিনু আকতার (২২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। পদুয়া জাকুয়া টিলা এলাকায় তার বাসা।

 

আজ মঙ্গলবার ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জিনু আকতারের মৃত্যু হয়।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ বিষপান করেন। এরপর তার স্বামী মোহাম্মদ হোসেন তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।