ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৫:৫৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাপানের প্রিন্সেস মাকোর বিয়ে স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জাপানের সম্রাট আকিহিতোর বড় নাতনী প্রিন্সেস মাকো জিলি’র বিয়ে ২০২০ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ‘প্রয়োজনীয় প্রস্তুতির’ অভাব থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।

 


২৬ বছর বয়সী মাকো ও তার কলেজ বন্ধু কেই কমোরো গত মাসে এক প্রথাগত কোর্ট অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন করেন। তাদের ৪ নভেম্বর বিয়ের কথা ছিলো।

 


কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন আনুষ্ঠানিক বিয়ে আরো কিছুটা সময় পিছিয়ে দেবেন। কারণ তারা মনে করেন ‘পর্যাপ্ত প্রস্তুতির’ জন্য তাদের আরো অনেকটা সময় দরকার। মাকো জিলি প্রেসকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।