ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনায় আক্রান্ত ২ জন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৮০ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীতে নতুন কোনো রোগি পাওয়া না গেলেও মিরসরাই উপজেলায় ২ জনের সংক্রমণ ধরা পড়ে। অবশিষ্ট ১৪ উপজেলায়ও কোনো আক্রান্ত মিলেনি। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯০ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন। 
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকালের দুই পজিটিভ শনাক্ত হয় এন্টিজেন টেস্টে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৭ জনের এন্টিজেন টেস্ট করা হলে মিরসরাইয়ের ২ জনকে সংক্রমিত বলে জানানো হয়।
গতকাল সবচেয়ে বেশি ৫৭ জনের নমুনা পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে। এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৭, নগরীর বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪০, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯, এপিক হেলথ কেয়ারে ২২, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২১ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২টি নমুনা পরীক্ষা করা হয়। দশ ল্যাবরেটরিতে পরীক্ষিত মোট ২৪০ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে। 
এদিন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বেসরকারি ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।
ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, এন্টিজেন টেস্টে ২৮ দশমিক ৫৭ শতাংশ এবং  চমেকহা, আরটিআরএল, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।