ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:১২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেড় হাজার নারী কনস্টেবল নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

দেড় হাজার নারী কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। মোট ১০ হাজার কনস্টেবলের মধ্যে দেড় হাজার নারী এবং সাড়ে ৮ হাজার পুরুষকে নিয়োগ দেয়া হবে।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রত নিয়ে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নেওয়া হবে। ৮ হাজার ৫০০ পুরুষ ও দেড় হাজার নারীকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।