ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রীর সঙ্গে প্রেম করায় প্রেমিককে খুন করল স্বামী 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে শরিফ মিয়া (২২)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শরিফের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল।

তিনি আরও জানান, এক পর্যায়ে সাথি বাবার বাড়ি চলে যান। পরে সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হন। এ সময় শরিফ তাকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যান। পরে এ ঘটনায় নিহত সুমনের বড় ভাই সজিবুর রহমান মোসাদ্দর বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরপর শরিফকে গ্রেপ্তারের অভিযানে নামে নবীনগর থানা পুলিশ।