সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১০ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। আগামীকাল বৃস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে।
