ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৩৩:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পীরগঞ্জ সফরে স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী দু’দিনের সফরে আজ শুক্রবার পীরগঞ্জ এসেছেন।


শুক্রবার সকালে স্পীকার ঢাকা থেকে সড়কপথে রওানা হয়ে দুপুরে পীরগঞ্জে পৌঁছান।


বেলা আড়াইটায় বরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান লালদিঘী ফতেহপুর গ্রামে ড. ওযাজেদ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিবেন স্পিকার।


বিকেলে পীরগঞ্জ মহাবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি এবং সন্ধ্যায় রংপুর জেলা আইনজীবী সমিতির নৈশকালিন ভোজে অংশগ্রহণ করবেন। করবেন।

 

শনিবার পীরগঞ্জে এসে বেলা সাড়ে ১১টায় মধ্য যুগের সাধক কবি কাজী হেয়াত মাহমুদের মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ঝাড়বিশলা গ্রামে কবির মাজার প্রাঙ্গন আলোচনা সভা এবং দুপুরে চতরার মডেল বালিকা বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি।


শনিবার বিকেলে তার ঢাকা ফেরার কথা রয়েছে।