ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহে গাড়িচাপায় পথচারী মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় পথচারী মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে ময়মনসিংহ-শেরপুর সড়কের রূপচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঐ এলাকার আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার ও মেয়ে রেহেনা আক্তার।তারাকান্দা থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাস্তার পাশেই তাদের বাড়ি। সন্ধ্যার পর রাস্তার বিপরীত পাশের প্রতিবেশীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন ঐ নারী। ঐ সময় একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা আনিহত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।