কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৬ এএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাঙামাটির কাপ্তাইয়ে নেভী ক্যাম্প সড়কে বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৯টা থেকে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।
তিনি জানান, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় সন্ধ্যার পর বণ্যহাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নিয়ে থাকে। মানসিক ভারসাম্যহীন এই মহিলা এসময় হাতির সামনে পড়লে হাতি তাকে প্রচন্ড আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে কাপ্তাইয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্যহাতির আক্রমণ। প্রায়ই হাতির আক্রমণে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।
পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন মহিলার মরদেহ তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে নিহত মহিলার সৎকারের ব্যবস্থা করা হবে।
