ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১০:৪৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছুটির দিনে নাতি-নাতনিদের সঙ্গে খুনসুঁটিতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

শত ব্যস্ততায় দিন পার করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটির দিনটিও কাটে একরকম ব্যস্ততার মধ্যেই। তবে সেই ব্যস্ততা কোনো দাপ্তরিক কাজের নয় বরং ছুটির দিনে নাতি-নাতনিদের নিয়েই আড্ডা-খুনসুঁটিতে মেতে থাকেন প্রধানমন্ত্রী।

কখনো নাতনির মাথার চুলে বেণী বাঁধা, আবার কখনো দূরন্তপনা নাতি-নাতনির সঙ্গে আড্ডা-খুনসুঁটিতে ব্যস্ত থাকেন সংসদ প্রধান। গতকাল শুক্রবার ছুটির দিনে গণভবনের লনে এমনই এক অনিন্দ্য সুন্দর বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সেই ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক অ্যাকাউন্টে এমন দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা...’

প্রথম ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী বেণী বাঁধছিলেন লীলার চুলে। আর দ্বিতীয় ছবিতে তার কাছ থেকে চকলেট নিতে খুনসুঁটিতে মাতে দুরন্ত লীলা-কাইয়ূসরা।
দেশের সবচেয়ে ব্যস্ত অফিস সামলেও সময় পেলে ছুটির দিন বা সন্তানের জন্মদিনে রসুঁই ঘরে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী।